ঠাকুর পঞ্চানন বর্মার জন্ম জয়ন্তী পালন
দি নিউজ লায়ন ; রবিবার ঠাকুর পঞ্চানন বর্মার জন্ম জয়ন্তী পালন করলো কোচবিহার জেলা প্রশাসন। এদিন রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে কোচবিহার জেলা পঞ্চানন পার্কের রায়সাহেব পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন।
এছাড়াও একটি পদ যাত্রা করা হয় কোচবিহার শহরে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিয়া রিনা যোশী ,অতিরিক্ত জেলাশাসক, কোচবিহার, শ্রী প্রসেনজিৎ বর্মণ, প্রাক্তন সাংসদ ও পঞ্চানন অনুরাগী। এছাড়াও পার্থ প্রতিম রায়,প্রাক্তন সাংসদ ও স্পেশাল অফিসার কন ফেড।

Post a Comment